সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।
ঐতিহাসিক এই বৈঠকেরই আরেকটি খবর নজর কেড়েছে ট্রাম্প-মে সমালোচকদের। আর সেটি হচ্ছে ট্রাম্প ও থেরেসা মে সংবাদ সম্মেলনে আসার আগে পরস্পরের হাত ধরে রেখেছিলেন।


শুক্রবার হোয়াইট হাউসের ‘দ্য কলোনাডে’ করিডর দিয়ে যখন যৌথ সংবাদ সম্মেলনের দিকে অগ্রসর হচ্ছিলেন ট্রাম্প ও মে, এ সময় তারা পরস্পরের হাত ধরে ছিলেন। বিশেষ এ মুহূর্তের দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে সক্ষম হন এক ফটোগ্রাফার। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, হাতে হাত রাখার শুরুটা কে করেছিলেন তা বোঝা যায়নি।
সূত্র: রাইজিংবিডি










