সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

বিশ্ব যেন যুদ্ধের জন্য প্রস্তুত : গর্বাচেভ

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিশ্ব যেন যুদ্ধের জন্য প্রস্তুত : গর্বাচেভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজনীতিকে সামরিকীকরণ করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে । এ অবস্থায় মনে হচ্ছে বিশ্ব এখন নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।

মিখাইল গর্বাচেভের বয়স এখন ৮৫ বছর। সাবেক সোভিয়েত ইউনিয়নের অষ্টম ও শেষ নেতা এখন রুশ কমিউনিস্ট পার্টির নেতা।

বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গর্বাচেভ বলেছেন, ‘বিশ্ব এখন সমস্যায় পরিপূর্ণ। নীতিনির্ধারকদের দ্বিধান্বিত ও পরাজিত মনে হচ্ছে। তবে রাজনীতিকে সামরিকীকরণ ও নতুন করে অস্ত্র প্রতিযোগিতা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা । এই উল্টোযাত্রার গতি বন্ধ করাই আমাদের শীর্ষ অগ্রাধিকার হতে হবে। বর্তমান পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক।’

কীভাবে ইউরোপে সেনা, ট্যাংক ও সশস্ত্র যোদ্ধাদের মোতায়েন করা হচ্ছে সে সম্পর্কে কথা বলেছেন রুশ-ইউক্রেনীয় বংশোদ্ভূত এই নেতা । তিনি বলেছেন, রাজনীতিবিদ ও সামরিক নেতারা ক্রমাগত যুদ্ধবাজের মতো কথা বলছেন। এর সঙ্গে সুর মেলাচ্ছেন ধারাভাষ্যকার ও টিভি ব্যক্তিত্বরা। সব দেখে মনে হচ্ছে, বিশ্ব যেন যুদ্ধের জন্য প্রস্তুত।

সূত্র: রাইজিংবিডি