সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

অভিবাসী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা অবৈধ

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অভিবাসী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা অবৈধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বহুল আলোচিত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ আদেশের আওতায় মার্কিন মুলুকে যেকোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ থাকবে আগামী ৪ মাস। আর সিরিয়ার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ট্রাম্প তার আদেশে ৭টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ৩ মাসের জন্য।

 

কিন্তু এ নির্বাহী আদেশকে ‘অবৈধ’ বলছেন স্থানীয় আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন, জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসনের বিরুদ্ধে এ ধরনের বৈষম্য অর্ধশতক আগেই বেআইনি করেছে জাতীয় সংসদ বা কংগ্রেস। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসে একটি বিশদ কলামও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ট্রাম্পের নিষেধাজ্ঞাটি একেবারেই অবৈধ।

 

ট্রাম্পের এই নিষেধাজ্ঞার আগে ১৯ শতকের শুরুর দিকেও একবার এ ধরনের আদেশ জারি হয়েছিল। এসসময় সব চাইনিজ, প্রায় সব জাপানি এবং পরে সব এশিয়ান অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞার সময় ‘এশিয়াটিক বেয়ার্ড জোন’ ঘোষণা করা হয় আওতাভুক্ত দেশগুলোকে। পরে ১৯২৪ সালে কংগ্রেস জাতীয়তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে সমন্বিত একটি পদক্ষেপ নেয়, যার আওতায় পশ্চিম ইউরোপিয়ানদের দেশটিতে প্রবেশ সহজ করা হয় এবং পূর্ব ইউরোপিয়ান, প্রায় সব এশিয়ান ও আফ্রিকানদের প্রবেশে বাধা দেওয়া হয়।

 

ট্রাম্প তার শুক্রবারের নির্বাহী আদেশে সেই ‘এশিয়াটিক বেয়ার্ড জোন’কেই পুনরায় অস্তিত্ব দিতে চাইলেন যেন। কিন্তু এই আদেশের ‍সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ‘অভিবাসন ও জাতীয়তা আইন ১৯৬৫’। তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন স্বাক্ষরিত ওই আইনে বলা হয়, জাতীয়তার ভিত্তিতে অভিবাসন নির্ধারণের মতো বৈষম্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে গেল, একইসঙ্গে যেন সব রাষ্ট্র সমান সুযোগ পায় তা বলবৎ হলো। ওই আইন স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট জনসন বলেন, এর মাধ্যমে জাতীয়তার ভিত্তিতে অভিবাসন সুবিধা দেওয়ার যে ‘নিদারুণ অবিচার’ চলতো তা রহিত হয়ে গেল।

সূত্র: বাংলা নিউজ