সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী টেরিজাকে ‘সফট পর্নস্টার’ বানালো ট্রাম্প প্রশাসন!

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
প্রধানমন্ত্রী টেরিজাকে ‘সফট পর্নস্টার’ বানালো ট্রাম্প প্রশাসন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে যেমন ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত, ঠিক তেমনিভাবে ভুল করতেও যেন ন্যস্ত তার প্রশাসন! এক ভুল একবারই করেনি তারা, করেছে সব মিলিয়ে তিনবার!

 

নির্দেশিকা নোট থেকে শুরু করে হাজারো মানুষকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি, এমন আনুষ্ঠানিক বার্তায় ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’কে বানিয়ে ফেলে ‘সফট পর্নস্টার’ তেরেসা মে! মূলত বানান ভুলের কারণে বিভ্রান্তির সৃষ্টি; যাতে কোথাও কোথাও খানিকটা উচ্চারণেও বিকৃতি ঘটেছে।

 

এ কাণ্ডকে হোয়াইট হাউসের ‘হতবুদ্ধিকর ভুল’ আখ্যায় সংবাদ পরিবেশন করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম।

 

আলোচনায় আরও ঝড় উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বিশ্বনেতার সাক্ষাতে এমন ভুল হওয়ায়। বিশ্বের প্রথম নেতা হিসেবে ট্রাম্পযুগের হোয়াইট হাউসে অভ্যর্থনা পান ব্রিটিনের প্রধানমন্ত্রী টেরিজা। কিন্তু তারপরই ঘটে যায় বিব্রতকর এই কাণ্ড।
সেই ভুল সংবাদ বিবৃতি, ছবি: সংগৃহীত

ইংরেজিতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নামের বানান, ‘Theresa May’। তবে ট্রাম্প প্রশাসন সেই নাম থেকে ‘h’ (এইচ) অক্ষর বাদ দিয়ে দেয়, ফলে তা দাঁড়ায়, ‘Teresa May’। এতেই নাম চলে আসে সফট পর্নস্টার, অভিনেত্রী-মডেল তেরেসা মে’র।

 

দুই মের মধ্যে বিতর্ক যদিও নতুন ঘটনা নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন টেরিজা মে হন, তখন সব আলো অভিনেত্রীর দিকে চলে যায়! তিনিই একের পর এক ভালোবাসায় সিক্ত হন। নামের মিলের কারণে নানা সময়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দুই বিভাগের দুই কাণ্ডারিকেই।

সূত্র: বাংলা নিউজ