সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

স্কুলের সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
স্কুলের সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

সিল্কসিটি ‍নিউজ ডেস্ক:

মাগুরার মহম্মদপুর উপজেলায় স্কুলের সামনে থেকে তুলে নিয়ে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আকাশ শেখ (২২), মহম্মদপুর উপজেলার আমিনুর মোল্যা (২৫) ও কামাল মিনে (২৫)। মামলার আরেক আসামি লিটন মোল্যাকে (২৯) আটক করতে পারেনি। তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বালিদিয়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রধান তিন আসামিকে আটক করেছে পুলিশ।

পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ার হেসলাগাতি এলাকার যুবক আকাশ শেখ। বৃহস্পতিবার দুপুরে আকাশ ও তার সহযোগী আরও দুই যুবক দুটি মোটরসাইকেলযোগে ওই কিশোরীকে নহাটা বাজার এলাকার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায়।

পরে উপজেলার বালিদিয়ার এলাকায় কামাল মিনের বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই কিশোরীর কানের দুল ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে বিকালের দিকে ওই কিশোরকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় চারজনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আটক তিনজনের কাছ থেকে কিশোরীর গলার ও কানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: যুগান্তর