সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

হাইড্রোজেন থেকে ধাতু নির্মাণ!

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
হাইড্রোজেন থেকে ধাতু নির্মাণ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বপ্নটা নতুন নয়। হাইড্রোজেনকে কীভাবে ধাতুতে পরিণত করা যায়, বিজ্ঞানীরা তার স্বপ্ন দেখছেন প্রায় ১০০ বছর ধরে। আর এতদিনে তা সত্যি হলো!

 

তাক লাগিয়ে দেওয়া এ আবিষ্কারটি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। যদিও তা পরিমাণে খুবই সামান্য। আর বিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ হিসেবে ধরা হচ্ছে এটিকে।

 

এই ধাতব হাইড্রোজেন প্রযুক্তি বিশ্বকেও বেশ নাড়িয়ে দেবে বলে ধারণা বিজ্ঞানীদের। অবিশ্বাস্য দ্রুতগতির কম্পিউটার, উচ্চগতির ভেসে থাকা ট্রেন, উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িই শুধু না, বিদ্যুৎচালিত যেকোনো জিনিসেই নাটকীয় পরিবর্তন আসবে।

 

বিজ্ঞানীদের ধারণা, বেশি পরিমাণে এই ধাতব হাইড্রোজেন তৈরি করা গেলে মহাবিশ্ব গবেষণাও অনেক সামনের দিকে এগিয়ে যাবে।

 

তবে বিজ্ঞানীদের এই আশা আলোর মুখ দেখতে এখনো বাকি। হাইড্রোজেন থেকে তৈরি এই ধাতু সাধারণ তাপমাত্রা ও চাপে টিকতে পারবে কি না, তা জানেন না বিজ্ঞানীরা। তা নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

 

এই আবিষ্কারের পেছনে পুরো কৃতিত্ব অধ্যাপক অইজ্যাক সিলভেরা ও ড. রাঙ্গা ডিয়াসের। তাঁরা জানান, এটা পদার্থবিজ্ঞানের উচ্চচাপ শাখায় বহু আকাঙ্ক্ষিত আবিষ্কার।

 

তাঁরা বলেন, ‘এটা পৃথিবীতে ধাতব হাইড্রোজেনের সর্বপ্রথম নমুনা। তাই আপনি যখন এটার দিকে তাকাবেন, আপনি এমন একটি কিছু দেখছেন, যেটি আগে ছিলই না।’

 

বিজ্ঞানীদের একমাত্র লক্ষ্য এই ধাতক হাইড্রোজেনকে সাধারণ চাপ ও তাপে টেকার যোগ্য করে তোলা। আর তা হলে বিশ্ববাসী হয়তো বিজ্ঞান-প্রযুক্তিতে অবিশ্বাস্য একটা পরিবর্তন দেখতে যাচ্ছে।

সূত্র: এনটিভি