সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ বললেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ট্রাম্পবিরোধী সমাবেশে সরব থাকার জেরে ম্যাডোনার ওপর ক্ষেপে গিয়েই ট্রাম্প হয়ত এমন মন্তব্য করেছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানায়।

 

সম্প্রতি ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, সে (ম্যাডোনা) সত্যিই বিরক্তিকর মানুষ। প্রকাশ্যে সে যেমন মন্তব্য করেছে তা একেবারেই নিন্দার।

 

ম্যাডোনা ‘ট্রাম্প-বিরোধী’ নারী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ‘হোয়াইট-হাউজ’ উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। যার পরপরই ট্রেক্সাসের একটি বেতার প্রতিষ্ঠান তার এই বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ আখ্যা দিয়ে স্টেশন থেকে তার সবরকম গান বর্জনের ঘোষণা দেয়।

 

তবে ম্যাডোনা নিজেকে এ বিষয়ে দোষী মনে করেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।

সূত্র: বাংলা নিউজ