নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকাল ১১টায় এসব জব্দ করা হয় ।
বিবিজি জানায়, বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর সীমান্ত ফাঁড়ীর একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার মোল্লা জাহিদ হোসেন সাথে ৩ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সীমান্ত পিলার ৩৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকচর পদ্মানদীর পাড় নামক এলাকায় টহল পরিচালনা করে দেড় কেজি ভারতীয় হেরোইন জব্দ করে।জব্দকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ৩০,০০,০০০ লাখ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

জব্দকৃত হেরোইন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।









