সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ট্রাম্পযুগে হোয়াইট হাউসে প্রথম বিশ্বনেতা মে

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পযুগে হোয়াইট হাউসে প্রথম বিশ্বনেতা মে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্রিটিনের প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশ্বের প্রথম নেতা হিসেবে ট্রাম্পযুগের হোয়াইট হাউসে অভ্যর্থনা পাচ্ছেন তিনি।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে পৌঁছান মে। শুক্রবার (২৭ জানুয়ারি) তিনি হোয়াইট হাউসে যাবেন। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে তাকে স্বাগত জানাবেন ট্রাম্প। একান্ত বৈঠকের পর বিকেলেই দু’জন যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই মে ফিলাডেলফিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে বক্তৃতা করেন। সেখানে ট্রাম্পযুগের পত্তনে তার হাত ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রদের এগিয়ে এসে নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

 

মে বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের আগের মতোই এগিয়ে ‍আসতে হবে। থেরেসা মে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক ধরে রাখতে তার দৃঢ় প্রত্যয়ের কথাও ব্যক্ত করেন।

 

তবে, সামরিক জোট ন্যাটোসহ কিছু বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সতর্কতা দেন মে, নয়া প্রেসিডেন্ট যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ না হয়ে যান। আর ওয়াশিংটন যেন অন্যের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু সন্তর্পণে।

 

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আসা থেরেসা মে’ও ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। গত বছরের মাঝামাঝিতে ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া) পরপরই নতুন নির্বাচনে জিতে দায়িত্ব নেন মে।

সূত্র: বাংলা নিউজ