সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

যৌন হয়রানির অভিযোগে ওঠার পর মেঘালয়ের রাজ্যপালের পদত্যাগ

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যৌন হয়রানির অভিযোগে ওঠার পর মেঘালয়ের রাজ্যপালের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ যৌন হয়রানির অভিযোগ ওঠার পর উত্তরপূর্ব ভারতের মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন পদত্যাগ করেছেন। তার ব্যক্তিগত সচিব সৌরভ পান্ডে বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে নিশ্চিত করে জানাননি সচিব।

 

শিলং রাজভবনের প্রায় ১০০ কর্মী রাজ্যপাল সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে। গত বুধবার পাঠানো ১১ পাতার ওই চিঠিতে কর্মচারীরা লিখেছেন, সন্মুগানাথনের আচরণ ‘উদ্বত, দাম্ভিক’ এবং তিনি ‘অসত্য’ও বলেন।

 

রাজভবনের মর্যাদা পুনরুদ্ধার করার আবেদন জানিয়ে কর্মীরা লিখেছিলেন, তিনি রাজপাল পদটির মর্যাদা ক্ষুন্ন করেছেন এবং তার সরকারি বাস ভবনকে ‘কমবয়সী নারীদের ক্লাব’ বানিয়ে ফেলেছেন।

 

এ সপ্তাহের গোড়ায় শিলংয়ের একটি স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়েছিল যে, এক চাকরীপ্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময়ে অশালীন আচরণ করেছেন তিনি। অবশ্য ওই ঘটনার জন্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।সন্মুগানাথনও ঘটনাটি অস্বীকার করেছিলেন। এরপর বৃহস্পতিবার শেষ রাতের দিকে পদত্যাগ করেছেন তিনি।

 

মেঘালয়ের সঙ্গেই অরুণাচল প্রদেশেরও রাজ্যপাল সন্মুগানাথন। অরুণাচলের রাজধানী ইটানগর থেকেই পদত্যাগপত্র দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।

 

তামিলনাডুর বাসিন্দা ৬৭ বছর বয়সী সন্মুগানাথন দীর্ঘদিন ধরেই হিন্দু পুণরুত্থানবাদী ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ঘনিষ্ঠ বলে পরিচিত।

 

কোনও রাজ্যপালের বিরুদ্ধে যৌন হয়রানি বা নারীঘটিত কেলেঙ্কারীর ঘটনা ভারতে বেশ বিরল। ভারতের প্রতিটি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করে থাকেন রাজ্যপাল। এই পদের নিয়োগ দিল্লি থেকেই করা হয়। বেশীরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ব্যক্তিদের – বিশেষত কেন্দ্রে যে দলের সরকার থাকে, তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই এই পদে নিয়োগ দেওয়া হয়।

 

 

 

সূত্র: বিবিসি বাংলা।