সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

শ্রমিকদের পাসপোর্ট জব্দ করা যাবে না, জানালেন সৌদি মন্ত্রী

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শ্রমিকদের পাসপোর্ট জব্দ করা যাবে না, জানালেন সৌদি মন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে কাজ করতে যাওয়া বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করতে পারবে না দেশটির কোনো প্রতিষ্ঠান। শ্রমিকদের অনুমতি ছাড়া পাসপোর্ট জব্দ করলেই জরিমানা গুনতে হবে ওই প্রতিষ্ঠানকে।

 

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, এ ব্যাপারে নতুন আইন চালু করেছে সৌদি আরব।

 

দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের লিখিত অনুমতি ছাড়া তাঁদের পাসপোর্ট নিজেদের কাছে জব্দ করে রাখলে ওই প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী খালিদ আবালখালি জানিয়েছেন, কোনো শ্রমিকের পাসপোর্ট জব্দ করে রাখলে প্রতি পাসপোর্ট বাবদ প্রতিষ্ঠানকে দুই হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।

 

কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে তাদের ভুল সংশোধনের জন্য এক মাসের সময় দেবে মন্ত্রণালয়। এক মাসের মধ্যে প্রতিষ্ঠান নিজেদের ভুল সংশোধন করতে না পারলে তাদের দ্বিগুণ পরিমাণ জরিমানা দিতে হবে বলে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়।

 

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখে বিভিন্ন প্রতিষ্ঠান। এর ফলে শ্রমিকরা চাইলেও সেসব প্রতিষ্ঠান থেকে বের হতে পারেন না। ওই ব্যবস্থা বদলাতেই আইন করেছে সৌদি সরকার।

সূত্র: এনটিভি