সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

তুর্কি ৮ সেনাকে ফেরত না পাঠাতে গ্রিসের রুল জারি

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তুর্কি ৮ সেনাকে ফেরত না পাঠাতে গ্রিসের রুল জারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের জুলাই মাসে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার ঘটনার পর গ্রিসে আশ্রয় নেওয়া আট সেনা সদস্যকে নিজ দেশে ফেরত না পাঠাতে রুল জারি করেছেন গ্রিসের সুপ্রিম কোর্ট।

 

তুরস্কে ফিরলে তাদের জীবন বিপদাপন্ন হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে গ্রিস সুপ্রিম কোর্ট এ রুল জারি করেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিবিসি এ খবর জানায়।

 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান সরকারকে উৎখাতের লক্ষ্যে ওই অভ্যুত্থানের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনী। ওই ঘটনার পর হেলিকপ্টার যোগে তুরস্ক থেকে আট সেনা সদস্য গ্রিসে আশ্রয় নেন।

 

তুরস্ক সরকার বলছে, ওই আট সেনা কর্মকর্তা ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় জড়িত। অবশ্য সেনা কর্মকর্তারা বলছেন, সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনার সঙ্গে তারা জড়িত নন।

 

এই আট সেনার মধ্যে তিনজন মেজর, তিনজন ক্যাপ্টেন ও দুইজন সার্জেন্ট রয়েছেন। এদিকে, এই সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে অভ্যুত্থান চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে তুরস্ক। কিন্তু সেনারা বলছেন, তারা ওই ঘটনা সঙ্গে জড়িত নন এবং তাদের দেশে পাঠালে ন্যায়বিচার পাবেন না।

 

গত বছরের জুলাই মাসে এরদোগান সরকারকে উৎখাতের লক্ষ্যে দেশটির সেনাবাহিনীর অভ্যুত্থানের চেষ্টার ঘটনা প্রায় ৩০০ জন নিহত হন।

সূত্র: বাংলা নিউজ