সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

কুখ্যাত ওয়াটার বোর্ডিং নির্যাতনের পক্ষে ট্রাম্পের সাফাই

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কুখ্যাত ওয়াটার বোর্ডিং নির্যাতনের পক্ষে ট্রাম্পের সাফাই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জঙ্গিবাদ রুখতে বুশ শাসনামলের বিতর্কিত ওয়াটার বোর্ডিং ব্যবস্থা একটি যথাযথ পথ; বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গের এক সাক্ষাৎকারে নিপীড়নমূলক ওই জিজ্ঞাসাবাদ পদ্ধতি ফিরিয়ে আনার আগ্রহের কথা জানান ট্রাম্প।

এর আগে ট্রাম্প স্বাক্ষরিত তিন পৃষ্ঠার এক গোপন নথি হাতে পেয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বুশ যুগে চালু থাকা সিআইএর ভয়াবহ গোপন কারাগার ব্যবস্থা এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

তবে সিআইএর সাবেক একজন পরিচালক বলেছেন, ওয়াটার বোর্ডিং ফিরিয়ে আনা হলে, তা হবে ‘ভয়াবহ ভুল’। উল্লেখ্য, ওয়াটার বোর্ডিং পদ্ধতিতে বন্দীর মুখ তোয়ালে দিয়ে ঢেকে নাক-মুখের ওপর পানি ঢালা হয়। এর মাধ্যমে বন্দীর মনে পানিতে ডুবে মরার আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।

সেই নির্বাচনী প্রচারণার সময় থেকেই এই নিপীড়নমূলক প্রক্রিয়াটি ফিরিয়ে আনার কথা বলে আসছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নির্বাচনি প্রচারণার সময়ে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ওয়াটারবোর্ডিংসহ জিজ্ঞাসাবাদে নির্যাতনের বেশ কয়েকটি পদ্ধতি ফিরিয়ে আনবেন। চলতি বছরের মার্চ মাসে বেলজিয়ামের ব্রাসেলসে বোমা হামলার পর ট্রাম্প বলেছিলেন, ‘যদি জঙ্গিরা আরও হামলা করে তাহলে ওয়াটারবোর্ডিংয়ের চেয়ে নিষ্ঠুর পদ্ধতি চালু করবেন। সন্ত্রাসীদের কাছ থেকে তথ্য আদায় করতেই হবে আমাদের।’

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গের এক সাক্ষাৎকারে উগ্রপন্থীদের মোকাবেলার প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘কাঁটা দিয়েই আমাদের কাঁটা তুলতে হবে’। প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যখন উগ্রপন্থীরা কারও শিরশ্ছেদ করে, তখন আমরা পাল্টা কিছু করতে সক্ষম হচ্ছি না।’ পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন তিনি।

তবে নিপীড়নের প্রশ্নে আরও কঠোর হয়ে পেছনের দিকে ফিরলে তা হবে ‘ভয়াবহ ভুল’, সতর্ক করেছেন বলেছেন সিআইএর একজন সাবেক পরিচালক লিয়ন পেনেত্তা।

নির্যাতনমূলক জেরার কৌশল ওয়াটার বোর্ডিং ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুলে নিয়েছিলেন। তবে ফেব্রুয়ারি মাসে নিউ হ্যাম্পশায়ারের প্রচারণায় ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচিত হলে ওয়াটার বোর্ডিং-এর চেয়েও কঠোর সাজার ব্যবস্থা জারি করবেন তিনি। ওয়াটার বোর্ডিং ফিরিয়ে আনার মধ্য দিয়ে তিনি সে পথেই হাঁটছেন বলে ধারণা করা হচ্ছে।

এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, সমন্বিত জঙ্গিবাদ রুখতে কী করা যায় তা নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস এবং সিআইএ প্রধান মাইক পম্পেও’র সঙ্গে আলোচনা করবেন।

সূত্র : বাংরাট্রিবিউন