সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রতি তালেবানের খোলা চিঠি

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের প্রতি তালেবানের খোলা চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলা চিঠি প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান। চিঠিতে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে নিষিদ্ধঘোষিত এই সশস্ত্র গোষ্ঠী।

তালেবানের অফিশিয়াল ওয়েবসাইটে চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে তারা বলেছে, ‘গত ১৫ বছরের যুদ্ধে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া আফগানিস্তানে কিছুই হয়নি। বিপুল অর্থ ব্যয়ে আফগানিস্তানে তালিবানবিরোধী যুদ্ধে জড়িয়ে কোনো ফল পায়নি যুক্তরাষ্ট্র। সুতরাং এই যুদ্ধের সমাপ্তি টানার দায় এখন আপনার (ট্রাম্প) কাঁধে বর্তায়।’

টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের পর সবচেয়ে বেশি সময় এ দেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মার্কিন সরকার। এই যুদ্ধ চালাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

ট্রাম্পের প্রতি খোলা চিঠিতে তালেবান তাদের কার্যক্রমের বিষয়ে সাফাই গেয়েছে। তারা দাবি করেছে, ‘ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, জাতিগত ও অন্যসব আইনি কাঠামোয় জিহাদ ও সংগ্রাম বৈধ।’

তালেবানের এই দাবির বিষয়ে প্রকাশ্যে ট্রাম্পের তেমন কিছু বলার আছে বলে মনে হয় না। আফগানিস্তানে এখনো যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৪০০ সৈন্য রয়েছে। তারা ন্যাটোর অধীনে স্থানীয় আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়ে তালেবানবিরোধী যুদ্ধে সাহায্য করছে।

ট্রাম্প সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিস ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের আফগানিস্তানে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সব মিলে আফগানিস্তানের বিষয়ে ট্রাম্প শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তাই দেখার বিষয়।

 

 

সূত্র :রাইজিংবিডি