সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

জার্মানিতে ডানপন্থীদের সন্ত্রাসী হামলা প্রতিরোধে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
জার্মানিতে ডানপন্থীদের সন্ত্রাসী হামলা প্রতিরোধে পুলিশি অভিযান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির কয়েকটি রাজ্যে সন্দেহভাজন ডানপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গত বছর থেকেই বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছিল ডানপন্থী সংগঠন ‘রাইশব্যুর্গার’। এ সংগঠনের গ্রেফতারেই এ অভিযান চালানো হয়েছে।

 
সম্প্রতি জার্মানিতে উগ্র ডানপন্থীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তথাকথিত সন্ত্রাসী সংগঠন ‘রাইশব্যুর্গার’-ও বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সদস্যরা জার্মানির গনতান্ত্রিক সরকারকে মানে না। তারা মনে করে, এ দেশের পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। উগ্র নাৎসিবাদী এই সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যেই বুধবার জার্মানির বিভিন্নস্থানে অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়।

 
‘রাইশব্যুর্গার-এর ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে একই সংগঠনের আরেক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বার্লিন, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি, রইনলান্ড-পালাটিনেট এবং স্যাক্সনি-আনহাল্টের ১২টি অ্যাপার্টমেন্ট ও বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ‘রাইশব্যুর্গার’-এর কোনও সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।

 
পুলিশ জানিয়েছে, তথাকথিত ডানপন্থী সংগঠনটির সদস্যরা গত বছরের বসন্ত থেকেই জার্মানির বিভিন্ন স্থানে পুলিশ অফিস, শরণার্থী শিবির ও ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করে আসছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত কয়েক মাস তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়েছে বলেও জানায় পুলিশ।

সূত্র: বাংলা ট্রিবিউন