সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

রাজীবকে বাঁচাতেই বোফর্স কেলেঙ্কারির তদন্ত বন্ধ করেছিল সুইডেন

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রাজীবকে বাঁচাতেই বোফর্স কেলেঙ্কারির তদন্ত বন্ধ করেছিল সুইডেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ঝামেলা থেকে বাঁচাতেই বোফর্স কেলেঙ্কারি নিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছিল সুইডিস সরকার। সদ্য প্রকাশিত নথিতে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দো সংস্থা সিআইএ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৯৮৮ সালে ‘সুইডেনের বোফর্স অস্ত্র কেলেঙ্কারি’ শিরোনামে নথিটি তৈরি করেছিল সিআইএ। এতোদিন পরে বিষয়টি প্রকাশ্যে এল। অবশ্য ২০০৪ সালে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, বোফর্স কেলেঙ্কারির সঙ্গে রাজীব গান্ধীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সিআইএ’র নথিতে বলা হয়েছে, ১৯৮৮ সালে সুইডেন সফরে গিয়েছিলেন রাজীব গান্ধী। গোয়েন্দা সংস্থাটির ধারণা রাজীব গান্ধীকে ঝামেলা থেকে বাঁচাতেই এই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।

সুইডেনের অস্ত্র নির্মাণ সংস্থা বোফর্স। ৮০’র দশকে বোফর্সের কাছ থেকে হাউৎজার কামান কেনে ভারতীয় সেনাবাহিনী। অভিযোগ ওঠে, এই অস্ত্র বিক্রি করতে বিপুল অর্থ ঘুষ দিয়েছে সংস্থাটি। এই ঘুষ গ্রহীতার তালিকায় নানা রাজনৈতিক নেতা ও মধ্যসত্ত্বভোগীর নাম ওঠে। এমনকী জড়িয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামও।

সিআইএ’র প্রকাশিত নথিতে দেখা গেছে, সুইস সরকার বোফর্সের হিসাবনিকাশের নীরিক্ষা করিয়েছিল। এতে দেখা যায়, ১৫০ কোটি ডলারে সুইস সংস্থাটি ভারতকে কামানগুলি বিক্রি করেছে। আর চার কোটি ডলার ঘুষ হিসেবে খরচ হয়েছে। সুইডিস আইন অনুসারে এটি বেআইনি। ১৯৮৭ সালের জুন মাসের মধ্যেই নীরিক্ষার কাজ শেষ হয়। এই নীরিক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করে সুইডিশ পুলিশ। কিন্তু পরে আর তদন্ত এগোয়নি। ১৯৮৮ সালের জানুয়ারিতেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয় সুইস ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রাইজিংবিডি