সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ভুল তারিখ লেখা ছবি পোস্ট ট্রাম্পের

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভুল তারিখ লেখা ছবি পোস্ট ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের শপথ অনুষ্ঠানের ভুল তারিখ লেখা ছবি টুইট করলেন মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এ তথ্য জানিয়েছে।

আব্বাস এইচ শিরমোহাম্মদি নামের এক ফটোগ্রাফার ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জনসমাগমের একটি ছবি তার কাছে পাঠান। পরের দিন ট্রাম্প টুইটারবার্তায় লেখেন, ‘গতকাল একটি ছবি পেয়েছি যেটি হোয়াইট হাউজের সাংবাদিক সম্মেলন কক্ষে টানানো হবে। ধন্যবাদ আব্বাস।’ ওই বার্তার সঙ্গে ট্রাম্প ছবিটিও পোস্ট করেছেন। পোস্ট করার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়। কারণ  ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের শপথ অনুষ্ঠান, ২১ জানুয়ারি ২০১৭।’ অথচ ট্রাম্পের শপথ অনুষ্ঠান ছিল ২০ জানুয়ারি।

ব্যবহারকারীরা ভুলটি ধরি দেয়ার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে পরে ছবিটি সরিয়ে নেয়া হয়।

প্রসঙ্গত, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরের দিন অনুষ্ঠানস্থলের গনজমায়েতের ছবি প্রকাশ করে মার্কিন গণমাধ্যম । এর পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম শপথ অনুষ্ঠানের ছবিও প্রকাশ করা হয়। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ওবামার শপথ অনুষ্ঠানের তুলনায় ট্রাম্পের শপথে উপস্থিতির হার ছিল নগণ্য । এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। একে গণমাধ্যমের‘অসত্য তথ্য পরিবেশন’ উল্লেখ করে সাংবাদিকদের অসৎ বলে মন্তব্য করেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: রাইজিংবিডি