সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

স্বামীতে যে নারীর অ্যালার্জি!

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
স্বামীতে যে নারীর অ্যালার্জি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৃথিবীর সব স্বামী-স্ত্রীই চান, সঙ্গীকে পাশে নিয়ে পুরো জীবন কাটিতে দিতে। হাতে হাত রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের জোহানা ওয়াটকিন বিয়ে করেও এভাবে ভাবতে পারছেন না।

 

২৯ বছর বয়সী এই নারী তাঁর স্বামীর কাছে গেলেই শুরু হয় এলার্জি। তিনি ‘ম্যাস্ট সেল অ্যাকটিভেশন সিনড্রোম’ রোগে আক্রান্ত। মানুষের ঘ্রাণ শুঁকলেই তাঁর অ্যালার্জি দেখা দেয়।

 

জোহানা তাঁর স্বামীকে চুমু খেতে কিংবা একসঙ্গে কক্ষে থাকতেও পারেন না। স্বামীর কাছে গেলেই এলার্জি দেখা দেয়। তাই স্বামীর থেকে দূরেই থাকতে হয়। এত কিছুর পরও চার বছর ধরে চলছে ওই দম্পতির সংসার।

 

২০১৩ সালে স্কুল শিক্ষক জোহানার বিয়ে হয় স্কট নামের একজনের সঙ্গে। বিয়ের পর থেকেই তাঁরা কাছাকাছি হতে পারেন না। কিন্তু বিয়ে করার আগেও জোহানা আশা করেননি যে তাঁর অবস্থা এতটা খারাপ হবে।

জোহানা বলেন, ‘স্কট ও আমি এক সঙ্গে অনুষ্ঠান দেখার চেষ্টা করি। কিন্তু আমরা এক সঙ্গে কক্ষেও থাকতে পারি না। কারণ, তাঁর ওপর আমার এলার্জি।’

 

জোহানার স্বামী স্কট বলেন, ‘গত তিন-চার বছর আগে আমরা রোগ নির্ণয় করতে গিয়েছিলাম। ওই সময় আমি স্ত্রীর খুব কাছে গিয়েছিলাম, বিশেষ করে আমার মুখ যখন জোহানার মুখের কাছে নিয়ে যাই তখন সে কাশি দেওয়া শুরু করে।’

 

এত কিছুর পরও জীবন নিয়ে জোহানার মনে কোনো ক্ষোভ নেই। এই জীবনেও তিনি অনেকটাই খুশি। যদিও তাঁকে অনেক ধরনের খাবার থেকে বিরত থাকতে হচ্ছে।

সূত্র: এনটিভি