সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

আস্তানায় সিরিয়া চুক্তির সমর্থন তিন দেশের

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আস্তানায় সিরিয়া চুক্তির সমর্থন তিন দেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার উপায় নিয়ে একমত হয়েছে  ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় এ বিষয়ে মঙ্গলবার ঐক্যমতে পৌঁছেছে তিনটি দেশ।

সম্মেলনে শেষে তিন দেশের যৌথ বিবৃতিতে সিরিয়ার সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের উদ্যোগে আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে তাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অংশ নেয়ার বিষয়ে তাদের আপত্তি নেই।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আব্দরাখমানভ জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতকরণ ও এর পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে একমত হয়েছে তিন দেশ। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনে যে কোনো প্ররোচনা রুখতেও নজরদারি করা হবে।

এদিকে, সিরিয়া সরকারের পক্ষে মুখ্য মধ্যস্থতাকারী বাশার জাফারি জানিয়েছেন, দামেস্কের পশ্চিমে যেসব বিদ্রোহী রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদ্রোহীরা জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর করা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন এটি।

সূত্র: রাইজিংবিডি