সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে টেলিফোনে মোদীর সঙ্গে কথা বলবেন বলে ট্রাম্পের শিডিউল থেকে জানা গেছে।

 

ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুই নেতার কথপোকথন হবে।

 

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প আরো চার বিদেশি নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

 

শপথ গ্রহণের পর ট্রাম্প টেলিফোনে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে কথা বলেছেন।

নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি যেসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান তার মধ্যে অন্যতম ভারত।

 

গত ৮ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর এক টুইট বার্তায় ট্রাম্পকে অভিন্দন জানিয়েছিলেন মোদী।

সূত্র: বাংলা নিউজ