সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ফেসবুক লাইভে গণধর্ষণ!

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফেসবুক লাইভে গণধর্ষণ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানুষের মানসিক বিকৃতি অনেক বেড়ে গেছে। আর তার মূলে রয়েছে কিছু নষ্ট মানুষ।

 

এদের বিকৃত চিন্তা ভাবনার শিকার হচ্ছে নারীরা। এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে সুইডেনের আপসালা শহরে। সেখানে ফেসবুক লাইভেই এক নারীকে গণধর্ষণ করে তিন যুবক।
প্রতিদিনের মতোই ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন দেখছিলেন সবাই। এক যুবকের ফেসবুক লাইভের সম্প্রচার দেখে চোখ কপালে উঠলো।
লাইভ ভিডিওতে দেখা যায়, ২১ থেকে ২৫ বছর বয়সী তিন যুবক মোবাইলের ক্যামেরার সামনে উদ্দাম নাচানাচি করছে। হঠাৎ দেখা গেল এক নারীকে টেনে-হিঁচড়ে, মুখ চেপে একটি ফ্ল্যাটের মধ্যে নিয়ে যায় তারা।
যুবকদের একজন বলে ওঠল, ‘এখন তোমাকে ধর্ষণ করা হবে। ‘ কথাটা বলতে না বলতেই ওই নারীর জামাকাপড় টেনে ছিঁড়ে দেয় তিন যুবক। হঠাৎ বন্ধ হয়ে যায় ভিডিও সম্প্রচার। মিনিট কয়েক পর ফের শুরু হল লাইভ ভিডিও। ফেসবুক লাইভেই তাকে গণধর্ষণ করল তিন যুবক।
পুলিশ জানিয়েছে, ভিডিওটি ফেসবুক সম্প্রচারের পর পরই ওই তিন দুর্বৃত্তকে আটক করা হয়। পুলিশের ধারণা, ওই তিন যুবক মানসিক বিকারগ্রস্ত। নয়তো এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে!