সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রমিকদের পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রোববার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে তিন কোটি মানুষের বাস। এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই অভিবাসী। আবার এদের মধ্যে রয়েছে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক।

এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকও। সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। তবে সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এরপরই দেশটিতে নানা ধরনের অর্থনৈতিক সংস্কারের কথা ঘোষণা করা হয়।

শনিবার সৌদি শুরা কাউন্সিল জানিয়েছে, বিদেশে পাঠানো রেমিটেন্সের ওপর তারা ৬ শতাংশ কর আরোপের চিন্তাভাবনা করছে। তবে শুরা কাউন্সিলের সব প্রস্তাবই সৌদি শাসকগোষ্ঠী গ্রহণ করে না।

এর পরিপ্রেক্ষিতে রোববার সৌদি অর্থ মন্ত্রণালয় টুইটারবার্তায় বলেছে, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভিতর ও বাহিরে পুঁজির অবাধ প্রবাহের নীতির ওপর সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র: রাইজিংবিডি