সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা এখনই নয়

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা এখনই নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়টি এখনই ঘোষণা করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সেন স্পাইসার বলেছেন, তেল আবিব থেকে দূতাবাস স্থানান্তরের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থণ ব্যক্ত করেছিলেন। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিব থেকে রাজধানী জেরুজালেমে স্থানান্তরের প্রস্তাব তুললে তাতেও সমর্থণ দেন ট্রাম্প। এর সমর্থণের অংশ হিসেবে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি।

রোববার রাতে হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি সেন স্পাইসার বলেছেন, দূতাবাস স্থানান্তরের বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু শিগগিরই এ নিয়ে ঘোষণা আসার কোনো সম্ভাবনা নেই।

এদিকে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পদক্ষেপ নেয়া হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি নেতারা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, রাজধানী স্থানান্তর করা হলে এর  পরিণতি হবে ভয়াবহ।

সূত্র: রাইজিংবিডি