সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মালয়েশিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩০ জন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার উপকূল রক্ষী সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে ছয় নারী ও চার পুরুষের মৃতদেহ পূর্ব উপকূলীয় শহর মারসিংয়ের সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিশ্বাস নৌকাটিতে ৪০ জন ইন্দোনেশীয় ছিল। এর সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করছি আমরা।’

তিনি জানান, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে যখন মালয়েশিয়ার দিকে আসছিল তখনই ডুবে যায়। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে হয়তো এটি ডুবে গেছে। দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকার নিখোঁজ আরোহীদের উদ্ধারে অভিযান চলছে।

প্রসঙ্গত, মালয়েশিয়া উপকূলে প্রায়ই এ ধরণের নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। গত বছরের নভেম্বরে বাটাম আইল্যান্ডের কাছে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া ফিরে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। এতে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়।

সূত্র: রাইজিংবিডি