সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

‘চীন বিশ্বনেতৃত্ব চায় না’

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘চীন বিশ্বনেতৃত্ব চায় না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীন বিশ্বনেতৃত্ব চায় না। তবে কোনো দেশ যদি তার স্থান থেকে সরে দাঁড়ায় তাহলে সে স্থানে চীন চলে আসবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের পরিচালক ঝ্যাং জুন সোমবার এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নেয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ‘আগে আমেরিকার স্বার্থকে’কে রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বিচ্ছিন্ন, আরও সুরক্ষিত করতেই তার এই ‘আমেরিকা ফাস্ট নীতি’।

গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে, বিশ্বায়নে চীনকে নেতৃস্থানীয় হিসেবে উপস্থাপন করেছেন।তিনি বলেছিলেন, কেবল আন্তর্জাতিক সহযোগিতাই বড় বড় সমস্যা সমাধান করতে পারে।

শি এর তত্ব ধরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুন বলেন, ‘কেউ যদি বলতে চায়, চীন বিশ্ব নেতৃত্বের ভূমিকায় কাজ করছে, তাহলে আমি বলব, চীন সামনে এগিয়ে আসছে না বরং সামনে যারা ছিল তারাই পিছিয়ে এসেছে। চীনের জন্য তারা সে জায়গা ছেড়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘চীনকে যদি নেতৃত্বে ভূমিকায় কাজ করার প্রয়োজন হয়,  তাহলে এটাকে দায়িত্ব ভেবেই করবে সে।

সূত্র: রাইজিংবিডি