সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

চীনে টয়লেট বিরতির জন্য সড়কে পার্কিংয়ের ব্যবস্থা

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চীনে টয়লেট বিরতির জন্য সড়কে পার্কিংয়ের ব্যবস্থা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের একটি শহরে ড্রাইভারদের জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করেছে যেন তারা গাড়ি রাস্তায় রেখে টয়লেট বিরতিতে যেতে পারে।

এজন্য সড়কে আলাদা চিহ্নও রাখা হয়েছে। যা দেখে স্পষ্ট বুঝা যায় গাড়িটি কোথায় রেখে ড্রাইভার মোবাইলে কথা বলবেন না প্রাকৃতিক কাজ সারতে যাবেন।

 

চীনের জিয়ান শহরে এ ব্যবস্থা নিয়েছে শহর কর্তৃপক্ষ। বিবিসি মনিটরিং দেখেছে শহরটিতে ৫০টি পাবলিক টয়লেটের ব্যবস্থার কাছাকাছি সড়কে ড্রাইভারদের পার্কিং সুবিধা রাখা হয়েছে।

 

এমনকি ওই জায়গায় যদি অন্য কোনও গাড়ি রাখা থাকে তাহলে শহরের পুলিশের কাছেও অভিযোগ জানাতে পারবেন কোনও ড্রাইভার।

 

স্থানীয় এক ড্রাইভার চীনের একটি পত্রিকায় বলেছে এমন ব্যবস্থায় তারা খুবই আনন্দিত। কারণ এখন কোন ধরনের টাকা প্রদান ছাড়াই জরুরি টয়লেট সেবা পাচ্ছেন ড্রাইভাররা।

 

জিয়ান শহরে তেরোশোরও বেশি পাবলিক টয়লেট রয়েছে এবং ট্রাফিক পুলিশ বলছে তারা সড়কে এমন ছোট বিরতির জন্য আরও পার্কিংয়ের ব্যবস্থা করার কথা ভাবছে যেন শহরের মানুষ এ সুবিধা নিতে পারে।

সূত্র: বিবিসি বাংলা