সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

৮০ কূটনীতিককে বরখাস্ত করেছেন ট্রাম্প

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
৮০ কূটনীতিককে বরখাস্ত করেছেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় রিয়েলিটি শো দি অ্যাপ্রেন্টিসের উপস্থাপক ছিলেন। ওই সময় তার মুখ থেকে সবচেয়ে বেশি যে বাক্যটি উচ্চারিত হতো সেটি হচ্ছে ‘আপনাকে বরখাস্ত করা হলো।’ এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ৮০ জন মার্কিন কূটনীতিককে বরখাস্ত করেছেন।

রাজনৈতিক পছন্দের ভিত্তিতে যেসব কূটনীতিক বা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট চাইলে তাদের বরখাস্ত করতে পারেন। ট্রাম্প ঠিক সেই কাজটিই করেছেন। পূর্বসুরি বারাক ওবামার আমলে নিয়োগ দেওয়া সব কূটনীতিককে প্রথম দিনেই বরখাস্তের আদেশ পাঠিয়েছেন ট্রাম্প। এদের সবাইকে শুক্রবার শপথের দিনের মধ্যাহ্নের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এ নির্দেশটি আলোচিত হওয়ার প্রধান কারণ হচ্ছে, ওই সব পদে নতুন নিয়োগ ব্যতিরেকেই তিনি এ বরখাস্তের আদেশ দিয়েছেন।

 
মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ‘কেবলমাত্র রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট।’

সূত্র: রাইজিংবিডি