সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

বিবিসির টুইটার হ্যাক, ‘ট্রাম্পকে গুলি’র খবর

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বিবিসির টুইটার হ্যাক, ‘ট্রাম্পকে গুলি’র খবর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিবিসির একটি টুইটার একাউন্ট থেকে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন’ এরকম খবর দেয়ার পর বিবিসি জানিয়েছে, একাউন্টটি আসলে হ্যাকিং-এর শিকার হয়েছে।

 

বিবিসি নর্দাম্পটন-এর একাউন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়: ‘ব্রেকিং নিউজ – প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছেন।’

 

এর সাথে হ্যাশট্যাগ ছিল ‘উদ্বোধন’।

কিছুক্ষণ পরই বার্তাটি মুছে দেয়া হয়, কিন্তু তার আগেই এটি রি-টুইট হয়ে যায়, অর্থাৎ অন্য অনেকে বার্তাটি আবার টুইট করে ছড়িয়ে দেন। ফলে এ নিয়ে নানা মন্তব্য আসতে থাকে টুইটারে।

 

অনেকে সংশয় প্রকাশ করেন ব্যাপারটি সত্যি কিনা, এবং বিবিসি নর্দাম্পটন কি করে সবার আগে এ খবর পেলো।

 

বিবিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের একাউন্ট হ্যাক হয়েছে ।তিনি বলেন – ‘এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি।’

এর মধ্যে আবার আওয়ারমাইন নামেআমেরিকান হ্যাকিং গ্রুপ তাদের টুইটে জানায়, তারা বিবিসির একাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেয়েছেন, এটা হ্যাক হয়েছে এবং তারাই (আওয়ারমাইন) এটা সারানোর চেষ্টা করছেন।

 

এর পর বিবিসি আওয়ারমাইনের কাছে জানতে চায়, তারাই এই হ্যাকিং করেছে কিনা।

জবাবে আওয়ারমাইন জানায়: তারা প্রথমে হ্যাক করেনি, কিন্তু বিবিসির একাউন্টটি নিয়ে সন্দেহ হওয়ায় এটি ‘সত্যি হ্যাক হয়েছে কিনা তা জানতে’ তারা নিজেরা হ্যাক করে ওই একাউন্টে ঢুকেছিল।

 

“ঢুকে আমরা বুঝতে পারি যে একাউন্টটা সত্যি হ্যাক হয়েছে” – বলছে আওয়ারমাইন।

 

আওয়ারমাইন বলেছে ‘আমরা একটি নিরাপত্তা গ্রুপ, আমরা কোন কারণ ছাড়া হ্যাকিং করি না।’

 

বিবিসি নর্দাম্পটন ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি বাংলা