সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

এক বছর আগেই চুক্তি বাড়িয়েছিলেন আগুয়েরো

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এক বছর আগেই চুক্তি বাড়িয়েছিলেন আগুয়েরো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে এক বছর আগেই চুক্তি নবায়নে সাক্ষর করেছিলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের চুক্তি নবায়ন প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

তবে আগুয়েরো চুক্তি নবায়ন করলেও এ নিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ। চলমান চক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে থাকবেন আগুয়েরো।

সম্প্রতি গার্দিওলার চুক্তি নবায়ন প্রসঙ্গে এক বক্তব্যে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় সে(আগুয়েরো)ইতিমধ্যেই চুক্তি নবায়নে সাক্ষর করেছে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সে এখানেই থাকছে। সে আমাদের দলের সেরা স্ট্রাইকার। আমাদের গোল পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। তাই তাকে আমাদের খুব দরকার। তবে ক্লাব পরির্বতন নিয়ে অবশ্যই তার নিজস্ব পছন্দ রয়েছে।’

চলতি মৌসুমের শুরু থেকে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা। তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান ভালোই জানান দিয়ে চলছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ লিগে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চেলসি।

সূত্র: রাইজিংবিডি