সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পাকিস্তান ও ভারতের তিন লস্কর জঙ্গির মৃত্যুদণ্ডের রায়

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পশ্চিমবঙ্গে পাকিস্তান ও ভারতের তিন লস্কর জঙ্গির মৃত্যুদণ্ডের রায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তান ও ভারতের তিন লস্কর-ই-তৈয়বার জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার পশ্চিম বঙ্গে বনগাঁ আদালত এ রায় দেন। পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

 

মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা হলেন, মোহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজফফর আহমেদ রাঠোর। সাজাপ্রাপ্ত এই তিন জঙ্গির মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক ও একজন ভারতীয়।

 

খবরে বলা হয়েছে, ২০০৭ সালের ৪ এপ্রিল পেট্রাপোল সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ থাকলেও পরে জিজ্ঞাসাবাদের পর একাধিক বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়েন্দারা। ভারতে নাশকতার সৃষ্টির ভয়ংকর পরিকল্পনা ছিল এ চার জঙ্গির। এরপর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পর পশ্চিম বঙ্গ রাজ্য সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। ২০১৩- সালে এক জঙ্গি পালিয়ে যায়। বাকি তিনজনের বিরুদ্ধে শনিবার মৃত্যুদণ্ডের রায় দিলেন আদালত।

 

মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া তিন জঙ্গির মধ্যে মোহম্মদ ইউনিস লস্কর-ই-তৈয়বার ফিদায়েন জঙ্গি। মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণে ইউনিস জড়িত থাকতে পারে বলে সিআইডির ধারণা।

সূত্র: বাংলা ট্রিবিউন