সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথম যা খেলেন

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথম যা খেলেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাত্রা শুরু করেছেন নতুন অতিথি। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দুপুরের খাবারটা একধরনের দাওয়াতই বলা যায়। রীতি অনুযায়ী মার্কিন কংগ্রেসের সদস্যরা নতুন প্রেসিডেন্টের জন্য ‘অভিষেক ভোজ’-এর আয়োজন করেন।

 

স্থানীয় সময় শুক্রবার দুপুরেই (বাংলাদেশ সময় গভীর রাত) ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্লুমবার্গ জানিয়েছে, ক্যাপিটল হিলে আয়োজিত ট্রাম্পের ওই অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি যোগ দেন।

 

ট্রাম্পের জন্য কী আয়োজন ছিল ক্যাপিটল হিলে? ইউএসএ টুডে জানিয়েছে, আপ্যায়ন শুরু হয় মেইন লবস্টার (একধরনের গলদা চিংড়ি) এবং গালফ শ্রিম্প (চিংড়ি) দিয়ে। সঙ্গে স্যাফরন সস। আরো ছিল পি নাট ক্রাম্বল। এরপর গরুর মাংস। সঙ্গে জুনিপার জাস নামে একটি খাবার। ডেজার্টে ছিল চকলেট আর চেরি ভ্যানিলা আইসক্রিম।

 

জানা যায়, ট্রাম্প এখন আর অ্যালকোহল নেন না। তবে অতিথিদের নিরাশ করবে না আয়োজকরা। অতিথিরা স্বাদ নিতে পারবেন ক্যালিফোর্নিয়া ওয়াইনের আর খাবারের সময় ছিল ক্যালিফোর্নিয়ার তৈরি শ্যাম্পেইন।

 

ওই আয়োজক কমিটির চেয়ারম্যান কংগ্রেসের সদস্য রয় ব্লান্ট বলেন, ‘অভিষেক ভোজে উভয় দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়। আমরা পৃথিবীকে দেখাই মার্কিনিরা কত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে।’

 

২০০৯ সালে বারাক ওবামার অভিষেক ভোজেও ছিল গলদা চিংড়ি, চিংড়ি ও বিভিন্ন সামুদ্রিক মাছ। তবে হাঁসের মাংস ও শীতের সবজি ছিল প্রধান খাবার। ডেজার্ট হিসেবে ছিল অ্যাপল স্পঞ্জকেক।

 

২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশের অভিষেক ভোজে ছিল কাঁকড়ার রেসিপি। সঙ্গে বিভিন্ন ধরনের চিংড়িও ছিল। আরো ছিল কোয়েল পাখির মাংস। ডেজার্টে ছিল লেমন পুডিং।

সূত্র: এনটিভি