চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ জামাল শেখ (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে সাড়ে বারটায় শহরের নিউ মার্কেট ১ নম্বর গেট এলাকার কাঁচা বাজার চাউল পট্টি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হল সদর উপজেলার আলীনগর গ্রামের মৃত সেরাজ উদ্দিন শেখের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সাড়ে বারটার দিকে শহরের নিউ মার্কেট ১ নম্বর গেট এলাকার কাঁচা বাজার চাউল পট্টি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও দুটি খেলনা পিস্তলসহ জামাল শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/অ









