সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের অভিযোগ ভিত্তিহীন

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের অভিযোগ ভিত্তিহীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে মিয়ানমার সরকার যে অভিযোগ করছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি মিয়ানমার সফর শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

লি বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, গ্রামের লোকেরাই তাদের ঘরবাড়ি পুড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্নাম রটানোর জন্যই রোহিঙ্গারা এ ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। তবে আমার কাছে এটা আজগুবি মনে হয়েছে এ কারণে যে, এই মরিয়া মানুষগুলো যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, ঘরবাড়ি ছাড়া থাকার জন্যই নিজেদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে?’

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য দেশটিতে ১২ দিনের সফর শেষে  লি বলেন, দেশটির সরকার রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে বাস্তবতা অস্বীকার করছে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে।

গত অক্টোবরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর একটি চেকপোস্টে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলায় ৯ সেনা নিহত হয়। এরপর রাখাইন প্রদেশের মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।  এ অভিযানে বহু মানুষ নিহত ও শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে রোহিঙ্গা মুসলমানরা অভিযোগ করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, তখন থেকে এ পর্যন্ত ৮৬ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬৫ হাজার রোহিঙ্গা।

সূত্র: রাইজিংবিডি