সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ক্ষমতা গ্রহণের পরই ইরান, উত্তর কোরিয়াবিরোধী অবস্থানে ট্রাম্প

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ক্ষমতা গ্রহণের পরই ইরান, উত্তর কোরিয়াবিরোধী অবস্থানে ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরপরই ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল হোয়াইট হাউসের নতুন প্রশাসন।

ট্রাম্পের শপথ শেষ হওয়ার কয়েক মিনিট পর হোয়াইট হাউসের ওয়েবসাইটে জানানো হয়েছে, ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে স্টেট অব ‘আর্ট’ নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ‘স্টেট অব আর্ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তা ছাড়া বর্তমানে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নতুন এই ব্যবস্থা কতটা আলাদ হবে, কোথায় হবে এবং ব্যয় সম্পর্কেও কিছু বলা হয়নি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় পরমাণু শক্তিধর রাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প। তা ছাড়া সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর যে হুমকি দিয়েছে, সে সম্পর্কে শক্ত অবস্থান নেওয়ারও ঘোষণা দেন তিনি। শুক্রবার ট্রাম্পের শপথের পরপরই হোয়াইট হাউসের ঘোষণায় সেই অবস্থান পুনর্ব্যক্ত হলো।

সূত্র: রাইজিংবিডি