সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার থেকে এ পর্যন্ত তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো টুইটারে নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন। অভিষেকের দিনও টুইট করতে ভোলেননি তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম ধারাবাহিক টুইটে জানিয়েছেন, ‘আমরা আজ শুধু এক প্রশাসন থেকে অন্য প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করছি না অথবা এক পার্টি থেকে অন্য পার্টির কাছে নয়, আজ আমরা ওয়াশিংটন ডিসি থেকে… ক্ষমতা হস্তান্তর করছি, ফিরিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আমেরিকার জনগণের কাছে।… আমরা আমাদের কর্মসংস্থান ফিরিয়ে আনব, আমরা আমাদের সীমানা ফিরিয়ে আনব, আমরা আমাদের সম্পদ ফিরিয়ে আনব, আমরা আমাদের স্বপ্ন ফিরিয়ে আনব।… আমরা সহজ দুটি সূত্র অনুসরণ করব : বাই আমেরিকান অ্যান্ড হায়ার আমেরিকান।’

নির্বাচনে প্রচারের সময় ট্রাম্পের স্লোগান ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। অভিষেক ভাষণে তিনি বললেন, সব ক্ষেত্রে ‘আমেরিকা ফার্স্ট’। নির্বাচনের প্রচারের সঙ্গে তার অভিষেক ভাষণের অনেক মিল রয়েছে। তবে তার অভিষেক ভাষণকে কেন্দ্র করে এখনো কোনো বিতর্ক তৈরি হয়নি।

বিতর্ক ছড়িয়ে জনগণের কাছে পৌঁছানোই ছিল ট্রাম্পের কৌশল। সেই কৌশল স্বার্থক হয়েছে, পূর্ণতা পেয়েছে। এখন তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। শান্তিপূর্ণভাবে সদ্যসাবেক প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে ক্ষমতা বুঝে নিয়েছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি