সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইতালিতে তুষার ঝড়ে বিধ্বস্ত হোটেল, উদ্ধার ৬

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে তুষার ঝড়ে বিধ্বস্ত হোটেল, উদ্ধার ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুষার ঝড়ে ইতালির একটি পার্বত্য হোটেলে আটকে পড়া অতিথিদের মধ্যে থেকে অন্তত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। বরফ থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি শুক্রবার জানান।

ঘটনাস্থল থেকে টেলিফোনে মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এই ছয়জন বেঁচে আছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি।’

বুধবার বিকেলে তুষার ঝড়ের কবলে পড়ে মধ্য ইতালির হোটেলটি প্রায় ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। ইতালির প্রচারমাধ্যম জানায়, দুইটি লাশের অবস্থান চিহ্নিত করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি