সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১১ হাজার লোক ভাড়া করবে পিৎজা হাট

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ১১ হাজার লোক ভাড়া করবে পিৎজা হাট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের সবচেয়ে বড় পিৎজা দিবস ‘সুপার বোল সানডে’তে সেবা দিতে যুক্তরাষ্ট্রে ১১ হাজার লোক ভাড়া করবে পিৎজা হাট। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন মানির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে কোম্পানিটি পিৎজা প্রস্তুতকারক, সরবরাহকারী ড্রাইভার, ম্যানেজার, সরবরাহকারী পদে লোক খুঁজছে।

 

পিৎজা হাটের মূল কোম্পানি ইয়াম! ব্রান্ডের মুখপাত্র ডউগ তারফার জানিয়েছেন, ‘পদগুলোতে স্থায়ীভাবেই নিয়োগ দেওয়া হবে। বছরের ব্যস্ততম দিনটি ঘনিয়ে আসায় আমাদের লোকের প্রয়োজন। যদিও ওই দিনের জন্য আমাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী ৯৭টি দেশে পিৎজা হাটের ১৫ হাজার ৬শ’ রেস্টুরেন্টে তিন লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে হয়েছে এক লাখ ২০ হাজার জনের। আমরা ব্যবসা আরও সম্প্রসারণের কথা ভাবছি।’

 

পিৎজা হাট ছাড়াও মূল কোম্পানিটি কেএফসি ও ট্যাকো বেলের মালিক।

সূত্র: বাংলা ট্রিবিউন