সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

হোয়াইট হাউজের আকাশে চলছে হেলিকপ্টার মহড়া (ভিডিও)

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
হোয়াইট হাউজের আকাশে চলছে হেলিকপ্টার মহড়া (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে এর মহড়াও হয়েছে। হোয়াইট হাউসের চার পাশের কয়েক মাইল পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই হোয়াইট হাউজের আকাশে চলছে হেলিকপ্টার মহড়া। শুধু হোয়াইট হাউজ এলাকায় নয়, এর আশেপাশেও হেলিকপ্টার দিয়ে চষে বেড়াচ্ছেন নিরাপত্তা কর্মিরা।

 
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিকেলে ন্যাশনাল মল থেকে কয়েক হাজার শুভাকাঙ্ক্ষী ও বিক্ষোভকারী অনুষ্ঠানটি দেখবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে থাকবে অন্তত ২৮ হাজার নিরাপত্তা কর্মি। অভিষেক অনুষ্ঠানে বিক্ষোভের ঘটনা বিরল নয়। এর আগে জর্জ ডাব্লিউ বুশের দ্বিতীয় দফার অভিষেক অনুষ্ঠানেও যুদ্ধবিরোধীরা বিক্ষোভ করে।

 
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে বাড়ছে ট্রাম্পের অনুষ্ঠান বয়কটকারীর সংখ্যাও। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৫০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। অধিকার আন্দোলন কর্মী ও কংগ্রেসম্যান জন লুইসের সঙ্গে নবনির্বাচিত  প্রেসিডেন্টের বিবাদের জের ধরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এসব ডেমোক্র্যাট সদস্য অনুষ্ঠানটি বর্জন করছেন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের কারণে ট্রাম্পের জয়ের বৈধতা নেই—শুক্রবার লুইসের করা এ মন্তব্যে বিতর্ক শুরু হয়। জর্জিয়া থেকে নির্বাচিত আইনপ্রণেতা লুইসকে পাল্টা আক্রমণ করে ট্রাম্প টুইট করেন, ‘খালি কথা, কথা, কথা—কোনো কাজ বা ফল নেই’।

 
এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জনমত জরিপের ফলাফলে জানানো হয়, মাত্র ৪০ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পকে পছন্দ করে। জর্জ ডাব্লিউ বুশের কাছ থেকে ক্ষমতা নেওয়ার সময় বারাক ওবামার জনপ্রিয়তা ছিল ৮০ শতাংশ। তবে ওভাল অফিসে ঢোকার আগে জনপ্রিয়তায় এমন ভাটা থাকলেও ট্রাম্পকে নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উচ্চাশা রয়েছে। গত নভেম্বরে ট্রাম্পের হোয়াইট হাউস নিশ্চিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু মাল্টিন্যাশনাল কম্পানি বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

 

এগুলোতে অন্তত লাখ খানেক নতুন কাজের সুযোগ তৈরি হবে। চাকরির ব্যাপারে এমন আশাবাদী ৬১ শতাংশ আমেরিকান।

 
৬০ শতাংশ আমেরিকান মনে করে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ‘খুব ভালো’ করবেন বা ‘ভালো’ করবেন। জনমত জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ জনগণের প্রত্যাশা, জঙ্গিবাদ দমনে সক্ষম হবেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে নিয়ে সন্দেহ-সংশয়ের হার অনেক বেশি। জরিপে দেখা গেছে, জনগণের ৬১ শতাংশ ট্রাম্পের নানা সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

 
ওবামা যখন প্রথম দফা ক্ষমতায় আসেন, তখন ৬১ শতাংশ জনগণ তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলকর হবে বলে আশা প্রকাশ করেছিল। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপে অন্যান্য বিষয়ের সঙ্গে দেখা গেছে, ট্রাম্প ও মার্কিন সংবাদমাধ্যম পরস্পরের প্রতি বিরূপ বলে মনে করে অধিকাংশ জনগণ। ৫৭ শতাংশ লোক মনে করে, ট্রাম্প সংবাদমাধ্যমের প্রতি ভালো আচরণ করেন না। অন্যদিকে ৩৮ শতাংশ লোক মনে করে, সংবাদমাধ্যমই ট্রাম্পের সঙ্গে সঠিক আচরণ করছে না।

 
তবে এসব জরিপ নিয়ে মোটেই ভাবিত নন ট্রাম্প। জরিপ প্রকাশের পর এক টুইটে ট্রাম্প বলেন, ‘এই লোকগুলো নির্বাচনের আগেও ফোনে জরিপ চালাত। তাদের ভুল ছিল। অনুমোদনের হার নিয়ে এখনো তারা একই কাজ করছে। তারা আগের মতোই কারচুপি করার চেষ্টা করছে। ’

ভিডিও: