সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মাকড়সার আঘাতে সাপ নিথর!

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মাকড়সার আঘাতে সাপ নিথর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোন প্রাণীটি বেশি বিষাক্ত? সাপ নাকি মাকড়সা? উত্তর যাই আসুক, উভয় প্রাণীর মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। আর মাকড়সার আঘাতে একেবারে নিথর হয়ে পড়েছে সাপটি!

 

ডেইলি সান জানিয়েছে, সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। সেখানে দেখা যায়, সাপটি মাকড়সার জালে আটকা পড়েছে। ধস্তাধস্তির পর একপর্যায়ে সাপটি নিথর হয়ে যায়। কোনো একপর্যায়ে সাপটির শরীরে বিষ প্রবেশ করে মাকড়সাটি। আর এতেই প্রথমে পক্ষাঘাতগ্রস্ত এবং পরে মৃত্যু ঘটে সাপটির।

 

মাকড়সাটি যেনতেন নয়, এর নাম রেড ব্যাক স্পাইডার। কালো রঙের ওই মাকড়সার পেছনের একটি অংশে লাল দাগ আছে।

 

ওই প্রতিবেদনে বলা হয়, দুই লাখেরও বেশি মানুষ ওই ভিডিওটি দেখেছে। ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘একপর্যায়ে দেখলাম, মাকড়সাটি একটি পা দিয়ে সাপটিকে লাথি দিয়ে দেখল তা মারা গেছে কি না।’

 

ওই প্রতিবেদনে আরো বলা হয়, রেড ব্যাক স্পাইডারের বিষ মারাত্মক। একজন মানুষকে মারতে এর ১৪ হাজার ভাগের এক ভাগ বিষই যথেষ্ট।

 

সূত্র: এনটিভি