সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইতালিতে তুষারধ্বসে ‘বহু নিহত’ হবার আশঙ্কা করছে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে তুষারধ্বসে ‘বহু নিহত’ হবার আশঙ্কা করছে কর্তৃপক্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালিতে ভূমিকম্পের কারণে সৃষ্ট তুষারধ্বসে চাপা পড়েছে একটি হোটেল এবং সেখানে ‘বহু মানুষ নিহত’ হয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারকারীরা বলছে, দুর্যোগের সময় অন্তত ৩০ জন হোটেলে অবস্থান করছিলো। তুষার চাপায় হোটেলের ছাদ ধ্বসে পড়েছে। এছাড়া তুষারের কারণে যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেছেন হোটেলের ভেতরেই অনেকে নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন।

বুধবার ইতালিতে এক ঘন্টায় চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর তার প্রভাবেই এই তুষারধ্বসের ঘটনা ঘটেছে বলছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি বাংলা