সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে নারী আটক ভারতে

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে নারী আটক ভারতে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ভারতে এক নারীকে আটক করেছে পুলিশ। দেশটির ব্যাঙ্গালোরে এই ঘটনা ঘটেছে।

(সতর্কতার জন্য জানানো দরকার, নিচের ছবি অনেক পাঠকের কাছে পীড়াদায়ক মনে হতে পারে)।

অ্যাসিডে দগ্ধ ব্যক্তি সম্প্রতি ওই মেয়েটির সাথে তার চারবছর ধরে চলা সম্পর্কের ইতি টেনেছিলেন।

শহরের পুলিশ জানাচ্ছে, এটাই কোনও পুরুষকে নারীর দ্বারা অ্যাসিড ছোঁড়ার প্রথম ঘটনা ।

ভারতে ওপর বছরে এক হাজারেরও বেশিবার অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটে। প্রায় সব ক্ষেত্রেই পুরুষদের ছোঁড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় মেয়েরা।

“আমাদের গত ১২ বছরের রেকর্ড অনুসারে এমন কোনও কেস নেই যেখানে কোন মেয়ে একজন পুরুষকে অ্যাসিড ছুঁড়েছে” বিবিসিকে এমনটাই বলেছেন ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ।

অ্যাসিডে জয়াকুমার পুরুষোত্তম নামে ৩২ বছর বয়সী ওই যুবকের মুখমণ্ডলের ডানদিকের কিছু অংশ, চোখ, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে তার চোখ নষ্ট ঞয়নি, জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

মি পুরুষোত্তম পুলিশকে বলেন, তার প্রাক্তন বান্ধবী লিডিয়া ইয়েশপাউল একজন নার্স হিসেবে কাজ করতেন। মিজ ইয়েশপাউল তাকে বিয়ে করতে চাইতেন। তবে মিস্টার পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি হননি। কারণ তাদের দুজনের ধর্ম ভিন্ন।

একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু সম্প্রদায়ের।

তিনি আরও জানান, তিন মাস আগে এই সম্পর্ক শেষ করে দিয়ে তিনি বিয়ের জন্য নতুন কাউকে খুঁজছিলেন।

কাজ শেষে সে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পরপরই মিজ ইয়েশপাউল আটক হন।

তার বিরুদ্ধে হত্যা-চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বুধবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।