সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের উপস্থিতি চায় না চীন

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের উপস্থিতি চায় না চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধি দলকে উপস্থিত হতে না দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহের গোড়ার দিকে জানিয়েছেন, শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্ষমতাসীন দলের নেতা ইউ শাই-কুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। এ ছাড়া, তাইওয়ানের একজন নিরাপত্তা উপদেষ্টা এবং কয়েকজন আইনপ্রণেতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

হুয়া চুনইয়িং বলেন, নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের কথিত কোনো প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র যেন অংশ নেয়ার সুযোগ না দেয়। তাইওয়ানের সঙ্গে কোনো ধরণের আনুষ্ঠানিক যোগাযোগ না করতেও আহ্বান জানান তিনি।এ ছাড়া, চীনের বিষয়ে নাক গলালে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও হুশিয়ারি দেন তিনি।

চীনা মুখপাত্র জানান, তাইওয়ান নিয়ে বেইজিংয়ের অবস্থান সঠিক এবং নির্ভুলভাবেই মার্কিন প্রশাসন ও ট্রাম্পের দলের কাছে তুলে ধরা হয়েছে ।

সূত্র: রাইজিংবিডি