সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বুধবার দুপুরে শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে এ সবা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান বলেন, সাম্প্রতিক কালে শিবগঞ্জে যে কয়টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে কমিটির নেতৃবৃন্দকে  দেশ ও রাষ্ট্রের কল্যাণার্থে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে যুবলীগকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

 

অন্যদিকে  যে সমস্ত  ইউনিয়নে ও পৌরসভার ওয়ার্ডে এখনো কমিটি গঠন করা হয়নি, সেগুলি দ্রুত শেষ করার জন্য।

 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাদিকুল ইসলাম পুটু, জেলা যুবলীগের সহসভাপতি মেসবাহুল হক বাবু প্রমূখ।

স/অ