সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ

এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যার ৩ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যার ৩ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বাংলাদেশী এক  গরুর রাখাল এসলামকে (৩২) পিটিয়ে হত্যার ৩ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ।

 

শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, বুধবার বিকাল তিনটার সময় ১০/৫ এস সীমান্ত পিলার এলাকায় ওহেদপুর বিওপির কমান্ডর নায়েব সুবেদার জামাল উদ্দিন, ভারতীয় চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর মনোরাম, ভারতীয় সুতি থানার এসআই বিজপের সমন্বয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বিকাল চারটার সময় এসলামের লাশ বিএসএফ, বিজিবির নিকট হস্তান্তর করেন।

 

তিনি আরও জানান, ভারত সরকারের পক্ষ থেকে এসলামের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। লাশ থানায় পৌঁছানোর পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে দূর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এসলাম (৩২) সহ ২০-২৫ জন রাখালের একটি দল গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের নুরপুরে যায় এবং সেই রাতেই গরু নিয়ে একই পথে ফেরার সময় চাঁদনীচক ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাড়া করলে সবাই গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও এসলাম উদ্দিন বিএসএফের হাতে ধরা পড়ে। চাঁদনীচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় সীমান্তের প্রায় ৬শ’ গজ ভেতরে মাঠের মধ্যে তাকে পিটিয়ে হত্যা করে।

স/অ