সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগের পর এবার মানহানির মামলা

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগের পর এবার মানহানির মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে নারী যৌন হামলার অভিযোগ তুলেছিলেন তিনি এখন মি. ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

 

সাবেক অ্যাপ্রেন্টিস তারকা সামার জার্ভোস অভিযোগ করেছিলেন, মি. ট্রাম্প ২০০৭ সালে তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্কের চেষ্টা করেন।

 

অ্যাপ্রেন্টিস নামের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠানটিতে বিচারক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

 

মামলায় মি. ট্রাম্পকে একজন ‘মিথ্যাবাদী এবং পুরুষতান্ত্রিক” হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান মিস জার্ভোস।

 

মি. ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র তিনদিন আগে এই খবরটি আসলো।

 

নির্বাচনী প্রচারণার সময় তার বিরুদ্ধে বেশ কিছু যৌন অসদাচরণের অভিযোগ আসে। যার সবগুলোই অস্বীকার করেছেন মি. ট্রাম্প।

 

সেসময় তিনি এসব অভিযোগকে “মিথ্যা এবং হাস্যকর” হিসেবে বর্ণনা করেন এবং অভিযোগকারীদের “অসুস্থ” দাবী করে বলেন তারা “খ্যাতি, অর্থ এবং রাজনীতির কারণে এমনটা করছে”।

 

“মি. ট্রাম্প যেহেতু আমার অনুরোধ অনুযায়ী তার কথা প্রত্যাহার করেননি, সেকারণে আমার মর্যাদা পুনরুদ্ধারের জন্য তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোন উপায় নেই” – লস অ্যাঞ্জেলসে সাংবাদিকদের বলেন মিস জার্ভোস।

 

এসময় তার সাথে ছিলেন তার আইনজীবী গ্লোরিয়া অলরেড, যিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন কর্মী। তিনি বলেন, অভিযোগকারীর বক্তব্য মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে এসব অভিযোগ সত্য বলে দেখা গেছে।

সূত্র: বিবিসি বাংলা