সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার ধাইনগরে ট্রাক্টরের ধাক্কায় হাবিবুল্লাহ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র একই ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

 

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহ ও তারা চাচাতো ভাই মোটরসাইকেল যোগে বালিয়াডাঙা যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ নিহত হয়।

 

পরে স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

স/আর