সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুরে সাবিরুল ইসলাম (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। সোমবার রাতে ওই যুবক আত্মহত্যা করে।

 

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মকিমপুর গ্রামের আফসার ছেলে সাবিরুল মানসিক ভারসাম্যহীন অবস্থায় গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুস সবুর জানান, সাবিরুল মানসিক রোগী ছিল এমন অবস্থায় সে গলায় ফাঁস আত্মহত্যা করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স/আর