ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার মনোহরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ওই গ্রামে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু।

এ সময় ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের সদস্যদের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া ঘর তৈরি করতে পরিবারগুলোকে দুই বান্ডিল টিন দেয়া হয়।
এচাড়া শুক্রবার রাতে দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষত্রিগ্রস্থ্যদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করেন।
স/অ









