সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. লোকমান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, থানা অফিসার ইনচার্জ মহসীন আলী, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও মশফিকুল ইসলাম তারা, জেকে পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন ও নবাগত চাঁনশিকারী কমান্ডার সুবেদার আলী নেওয়াজ, উপজেলা ইঞ্জিনিয়ার এস.এম মুঞ্জুর মওলা, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।
স/শ