সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে জামায়াত নেতা সাইদুর রহমান গ্রেফতার

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গোমস্তাপুরে জামায়াত নেতা সাইদুর রহমান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান, চৌডালার একটি বাড়িতে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করে।

এসময় বৈঠকে থাকা ৭ জামায়াত শিবিরকর্মী পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। সাইদুরের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

স/আ